রিটার্ন ও রিফান্ড পলিসি (Return & Refund)

১. রিটার্ন করার যোগ্যতা

ডেলিভারিম্যান উপস্থিত থাকা অবস্থায় পণ্য চেক করে গ্রহণ করুন। যদি পণ্য ক্ষতিগ্রস্ত, অসম্পূর্ণ বা বর্ণনার সাথে অমিল পাওয়া যায়, তবে কোনো অতিরিক্ত ফি ছাড়াই ডেলিভারিম্যানের কাছে পণ্য ফেরত দিতে পারবেন।

২. ৭ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা

পণ্য গ্রহণের পর কোনো অভ্যন্তরীণ ত্রুটি বা সমস্যা দেখা দিলে ৭ দিনের মধ্যে আমাদের হটলাইনে (01725286585) অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা দ্রুততম সময়ে নতুন পণ্য এক্সচেঞ্জ করে দেব।

৩. রিফান্ড প্রক্রিয়া

পণ্য ফেরত পৌঁছানোর পর ২ থেকে ৫ কার্যদিবসের মধ্যে গ্রাহকের বিকাশ বা ব্যাংক একাউন্টে রিফান্ড সম্পন্ন করা হয়।